অবশেষে প্রতীক্ষার চাতক প্রহর পেরিয়ে ব্রিটিশ রাজপরিবারের সর্বকনিষ্ঠ সদস্যের নাম জানতে পেরেছে বিশ্ববাসী। প্রিন্স জর্জ আলেকজান্ডার লুই অব ক্যামব্রিজ। তাকে সম্মানার্থে প্রিন্স জর্জ অব ক্যামব্রিজ নামেই ডাকা হবে, বুধবার ডিউক অব ক্যামব্রিজ এবং ডিউক অব ডাচেস তাদের নবাগত সন্তানের এই নাম রাখেন। স্থানীয় সময় ৬-২০ মিনিটে কেনসিংটন প্যালেস থেকে এক বিবৃতির মাধ্যমে এই নাম ঘোষণা করা হয়। ঘোষণায় বলা হয় ডিউক এবং ডাচেস তাদের সন্তানের নাম রাখতে পেরে দারুন আনন্দিত। একদিন ছোট্ট এই ছেলেটিই হবে ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডাসহ ১৬টি দেশের রাষ্ট্রপ্রধান ও ৫৪ রাষ্ট্রের সমন্বয়ে গঠিত কমনওয়েলথ প্রধান। ব্রিটিশ রাজসিংহাসনের তৃতীয় উত্তরাধিকারী রাজপুত্র জর্জের নামের রয়েছে সমৃদ্ধ ইতিহাস। ব্রিটিশ রাজপরিবারে রাজপুত্রের নাম রাখার বিষয়ে ঐতিহ্যবাহী রীতি রয়েছে। সেই রীতি অনুযায়ীই রাখা হয়েছে নাম। পূর্বপুরুষদের নাম নিজের নামে ধারণ করা হচ্ছে রীতি। কমপক্ষে তিন চার শব্দের নাম লাগবে। সেই রীতি অনুযায়ী জর্জ আলেকজান্ডার লুই নামের রয়েছে ঐতিহাসিক তাৎপর্য। - See more at: http://www.jugantor.com/ten-horizon/2013/07/26/15917#sthash.gG54JFpo.dpuf

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷